সাবেক ছাত্রদল নেতা জানে আলম শিকদারের নামে অপপ্রচারের প্রতিবাদ

সাম্প্রতিক সময়ে নিজের নাম ব্যবহার করে ‘গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ’-এর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জানে আলম শিকদার।
এক প্রতিবাদলিপিতে জানে আলম শিকদার বলেন, তাকে হেয় প্রতিপন্ন এবং রাজনৈতিক ও সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কে বা কারা পরিকল্পিতভাবে ‘গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ’-এর সদস্য বানিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
তিনি স্পষ্ট করে বলেন, “আমি অতীতে কখনোই বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকার কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ এবং গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের নেতৃত্বের সঙ্গেই আমার রাজনৈতিক পরিচয় ও অবস্থান সম্পৃক্ত।”
জানে আলম শিকদার আরও বলেন, তার অজ্ঞাতসারে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে বা কারা তার নাম ব্যবহার করে কিংবা তাকে কথিত ওই পদে অন্তর্ভুক্ত দেখিয়ে অপপ্রচার চালাচ্ছে, তা তিনি জানেন না। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
একই সঙ্গে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সর্বসাধারণকে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন জানে আলম শিকদার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top