টাঙ্গাইলে দৈনিক প্রথমআলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও টাঙ্গাইল
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামনাশীষ শেখরের মা এবং বিশিষ্ট আয়কর
আইনজীবী পরলোকগত কবি যুগলপদ সাহার স্ত্রী শান্তি সাহা আর নেই। শনিবার(৩১
অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে শহরের সাবালীয়াস্থ পাঞ্জাপাড়ায় নিজ বাসভবনে
বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে মৎস্য ও প্রাণি
সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা
হয়েছে।
পরলোকগমণকালে শান্তি সাহার বয়স হয়েছিলো ৮৯ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ে
সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বেলা ১২টায় তার মরদেহ টাঙ্গাইল
শ্রী শ্রী বড় কালিবাড়ী মন্দির প্রাঙ্গণে নিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে দুপুর ১টায় শহরের কাগমারী রাণী দীনমনি শশ্মান ঘাটে তার
অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
কামনাশীষ শেখর এর মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সুলতান সালাউদ্দিন টুকু এমপি, শ্রী শ্রী কালীবাড়ীর প্রধান উপদেষ্টা ও
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী
জাকেরুল মওলা, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু.
জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত
হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির
সভাপতি হাসানুজ্জামিল শাহীন, শ্রী শ্রী কালিবাড়ির ভারপ্রাপ্ত সভাপতি
স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল
জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ সহ বিভিন্ন
সাহিত্য-সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক
প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা
জানানো হয়েছে।
সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
এবার ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদকে বরখাস্ত
October 31, 2026
ইসরাইলে ইহুদি-আরব সরকার গঠনের দাবি, রাতে বিক্ষোভের ডাক
October 31, 2026
সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক
October 31, 2026
রাজশাহী বোর্ডে HSC-২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ
October 31, 2026
নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
October 31, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

‘ছুটি ঘোষণা করুন’, হংকং সিক্সেসে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে পোস্ট করে ট্রলের শিকার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
October 31, 2026
শুক্রবার হংকং সিক্সেস ২০২৬-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।

শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে: সারজিস আলম
October 31, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম

৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’: হাসিনাকে অব্যাহতির সুপারিশ
October 31, 2026
জুলাই গণঅভ্যুত্থানের সময় শরীরে নয়টি গুলি লাগার বানোয়াট দাবি এবং

এবার ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদকে বরখাস্ত
October 31, 2026
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)

ইসরাইলে ইহুদি-আরব সরকার গঠনের দাবি, রাতে বিক্ষোভের ডাক
October 31, 2026
ইসরাইলে সাধারণ নির্বাচনের পর পরিবর্তনের পক্ষে থাকা জোটের মাধ্যমে একটি