রোয়াংছড়িতে ‘চলো যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং ছেলে-মেয়ে নির্বিশেষে সব শিশুর শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বেসরকারি সংস্থা পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের অফিস মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। ‘শিক্ষার অধিকার, ছেলে-মেয়ে সবার’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে সহযোগিতা করে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)।
সেমিনারে সমাজকর্মী ভাননেইথাং বমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা।
সেমিনারে প্রকল্পের অন্তর্ভুক্ত শিশুদের অভিভাবকদের নিয়ে শিক্ষার গুরুত্ব, শিশুদের শিক্ষার অধিকার এবং বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শূন্য থেকে ২২ বছর বয়সী শিশু-কিশোর ও তরুণদের শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি ছেলে-মেয়ে সবার জন্য সমান শিক্ষার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা।
আয়োজনে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top