রোমে আটকে পড়া বিমানের যাত্রীরা ঢাকায় পৌঁছাবেন রোববার: পর্যটনমন্ত্রী

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদের ফেরাতে সরকার পদক্ষেপ নিচ্ছে। যাত্রীবাহী বিমানটি দ্রুতই মেরামত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

পর্যটনমন্ত্রী বলেন, প্রয়োজনীয় মেরামত শেষে বিমানটি আগামী রোববার (৯ আগস্ট) ঢাকায় পৌঁছাবে। ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশলীদের একটি দল রোমের উদ্দেশে রওনা হয়েছে।

আফরোজা খানম বলেন, ভবিষ্যতে বিমানে আরও দক্ষ টেকনিক্যাল টিম নিয়োগ দেয়ার ব্যাপারে চেষ্টা চলমান রয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমানে কিছু পুরোনো উড়োজাহাজ রয়েছে। তাই নতুন কিছু উড়োজাহাজ কিনে বিমান বহরে যুক্ত করা হবে।

উল্লেখ্য, বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে কানাডা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। কয়েক ঘণ্টা ওড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই ফ্লাইটে ২৫০ জনের বেশি যাত্রী ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গতানুগতিকতার বাইরে গিয়ে দায়িত্বশীলতা, আত্মসমালোচনা ও কার্যকর

Scroll to Top