যশোর রেলওয়ে স্টেশনে অব্যবস্থাপনা: অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার রেললাইন পাত

যশোর রেলওয়ে স্টেশনে তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে থাকা কোটি কোটি টাকার রেললাইনের পাত এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার উপক্রম হয়েছে। দীর্ঘদিনের অবহেলায় মূল্যবান এই রাষ্ট্রীয় সম্পদগুলোর চারপাশ ঘিরে গজিয়ে উঠেছে বনজঙ্গল ও লতাপাতা।

অনুসন্ধানে দেখা যায়, কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়াই দীর্ঘদিন ধরে উন্মুক্ত স্থানে ফেলে রাখা হয়েছে এই পাতগুলো। এর ফলে লোহার তৈরি এসব ভারী বস্তুতে মরচে (জং) ধরতে শুরু করেছে। স্থানীয়দের মতে, যথাযথ সুরক্ষার ব্যবস্থা না করা হলে একসময় ধুলাবালি, ময়লা-আবর্জনা ও জঙ্গলের নিচে ঢাকা পড়ে রাষ্ট্রের এই মূল্যবান সম্পদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।

এ বিষয়ে সচেতন মহলের দাবি, সরকারি সম্পদগুলোর নিয়মিত তদারকি করা হলে রাষ্ট্রের অর্থের অপচয় অনেকাংশেই কমানো সম্ভব হতো। তাই রাষ্ট্রীয় এই সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ দায়িত্বে জাতীয় সম্পদ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top