বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যশোর জেলা পরিবহন শাখার উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এরই অংশ হিসেবে বাদ আসর যশোরের খুলনা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কাজী কামরুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল ওদুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা মিনি-ট্রাক ও পিকআপ স্ট্যান্ড আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি এরশাদ আলী, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জুয়েলসহ স্থানীয় অন্যান্য শ্রমিক নেতারা।



