নওগাঁর মান্দায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১ম ধাপের ১০ দিনব্যাপী পুরুষ ও নারী সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা আনসার- ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলিফ উদ্দিন।
উপজেলা আনসার- ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, বাহিনীর দক্ষতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নে ভূমিকার অংশ হিসেবে ১৬ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। ১০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক বিষয়ের ওপর মৌলিক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
মান্দায় ১০ দিনব্যাপী আনসার- ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করলেন ইউএনও
মন্তব্য করুন
গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত
চসিকের ভেজাল বিরোধী অভিযান ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত
এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত
পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ
পটুয়াখালীর পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল

চসিকের ভেজাল বিরোধী অভিযান ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
নগরের পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেইন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোডে