মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম এবং ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার ম্যানেজার মো. আলতাফ হোসেন।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটে মাদকাসক্তিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা

মাদকাসক্তিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার

Scroll to Top