বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, স্কাইপে যুক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোণার বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ০৩ ঘটিকায় বারহাট্টা উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা জেলা স্টেডিয়াম থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় বারহাট্টা উপজেলা পরিষদ হল রুমে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্কাস আলী, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সুলাইমান হাসান রুবেল, বারহাট্টা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক  ফরিদ আহমেদ মাশা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম, জসিম উদ্দিন তাং, বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, বারহাট্টা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বারহাট্টা খেলার মাঠে বারহাট্টা ও চিরাম ইউনিয়নের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ ম্যাচের মধ্য দিয়ে খেলাধুলার প্রতি স্থানীয় তরুণদের আগ্রহ ও অংশগ্রহণকে উৎসাহিত করা হয়।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রত্যয়কে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top