বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচিটির সূচনা করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনসহ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগামী ৯০ দিন জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান চলবে।
এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা এবং জমানো পানি (৩ দিনের বেশি) অপসারণে সচেতনতা সৃষ্টি।
শিক্ষা প্রতিষ্ঠান, দপ্তর ও নির্মাণাধীন ভবন পরিষ্কার রাখার নির্দেশনা এবং স্কাউট ও সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক।
ধারাবাহিক মনিটরিং ও জনসচেতনতা নিশ্চিত করা গেলে ডেঙ্গু ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।



