বাগেরহাটে গোডাউন থেকে ১৫ হাজার ৬শ লিটার তেল জব্দ

বাগেরহাটের মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার ৬শ লিটার ভোজ্য অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা ষ্টোর নামের মুদি ব্যবসায়ী মোঃ সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা্ এসময়, অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুদ করা ৭৮ ব্যারেল, ১৫ হাজার ৬শত লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে।অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে অপরিশোধিত এ তেলের সাথে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলো সবুর ও তার লোকজন।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী অবৈধভাবে মজুদ করা এই তেল জব্দের নির্দেশ দেন। তবে অবৈধ মজুদকারী মোঃ সবুর তালুকদারের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি প্রশাসন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার মধ্যদিয়ে কোস্ট গার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দকৃত তেল পুলিশে হস্তান্তর ও এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
অবৈধ মজুদকারী মোঃ সবুর তালুকদার এর আগেও একবার র্যা বের হাতে আটক হয়েছিলেন। সেসময় ও বিপুর পরিমান ভোজ্য তেল জব্দ হয়েছিলো।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top