ফসলি জমি রক্ষা এবং কৃষক পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছেন পৌলী, চামটা ও খাগড়াকুড়ি গ্রামের সর্বস্তরের মানুষ।
মানিকগঞ্জ সদর উপজেলা পৌলী চামটা ও খাগড়াডকুড়ি সর্বস্তরের মানুষ মানববন্ধন করেন। ঢাকা আরিচা মহাসড়কের তরা ব্রিজের উপরে।(২১ সেপ্টেম্বর) স্থানীয়রা এ মানববন্ধনে অংশ নিয়ে ফসলি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় কৃষক, নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিজমি নষ্ট হলে শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, এর প্রভাব পড়বে পুরো এলাকার মানুষের জীবন-জীবিকা ও খাদ্য উৎপাদনের ওপর। তাই যেকোনো মূল্যে এলাকার ফসলি জমি রক্ষা করতে হবে।
এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “তারেক রহমান সাহেব, আমাদের ফসলি জমি রক্ষা করুন, কৃষক পরিবারকে বাঁচান।”
গ্রামবাসীর দাবি, কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃত্বকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। ফসলি জমি রক্ষার আন্দোলনকে আরও জোরদার করার কথাও জানান তারা।
মানববন্ধনে পৌলী, চামটা ও খাগড়াকুড়ি গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।




