পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ লক্ষ টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির একটি বৃহৎ খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিচকাঘাট বাজারের পশ্চিম পাশে তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় মূর্তিটির খণ্ডিত অংশটি উদ্ধার করা হয়।জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টহল দল ও স্থানীয় জন প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানকারী দল এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা মূর্তিটির খণ্ডিত অংশ নির্ভরযোগ্য ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রে পরিমাপ করে ৮৫ কেজি পাওয়া যায়। এর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা। উদ্ধার করা নিদর্শনটি কষ্টিপাথরের তৈরি কি না, তা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সত্যতা যাচাইয়ের প্রতিবেদন বা সনদ গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা/এজাহার করা হয়েছে বলেও বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি স্মরণে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত

ইতিহাস স্মরণে, ন্যায়বিচারের প্রত্যাশায়” এই দৃঢ় অঙ্গীকারকে সামনে রেখে ঐতিহাসিক

Scroll to Top