ধর্মপাশায় মাঠ দিবস অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতমানগর গ্রামের জামেমসজিদ প্রাঙ্গণে ২৫ আগষ্ট দুপুর ১২ ঘটিকায় ২০২৫-২০২৬ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির  মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত)  এর আওতায় এিপার প্রদর্শনীর    জালিরাজ জাতের চালকুমড়া উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসে সভাপতিত্ব করেন, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত ও উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ এ. এ. মাসুম বিল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ, তাপস কুমার তালুকদার।

মাঠ দিবসে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম শফিক, কৃষক ও কৃষাণীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আখিআনুর,বায়জিদ আহমেদ, শাকিল আহমেদ, দ্বীন ইসলাম, হাফেজা বেগম,সুরমা বেগম প্রমুখ।

মাঠ দিবসে শত শত কৃষক – কৃষাণী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠান শেষে কৃষক ও কৃষাণীদের মাঝে হালকা খাবার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top