ঝালকাঠি নার্সিং কলেজে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩য় ব্যাচ) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়।
ঝালকাঠি নার্সিং কলেজের আয়োজনে এবং অধ্যক্ষ মিজ গীতা রানী সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে আরও উপস্থিত ছিলেন:
১. জনাব মোঃ মমিন উদ্দিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি।
২. মিজ মেরিন সুলতানা, পুলিশ সুপার, ঝালকাঠি।
৩. অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, প্রশাসক, জেলা পরিষদ, ঝালকাঠি।
৪. ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবির, সিভিল সার্জন, ঝালকাঠি।
৫. ডাঃ মাসুদ ইফতেখার, তত্ত্বাবধায়ক, ঝালকাঠি সদর হাসপাতাল।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নার্সিং কলেজের বিভিন্ন সমস্যা প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীকে অবহিত করেন। তিনি গুরুত্বসহকারে বিষয়গুলো শুনে নার্সিং কলেজের সমস্যাগুলো দ্রুত সমাধানের নিশ্চয়তা প্রদান করেন।




