মাদকাসক্তিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলার বেসরকারি মাদকাসক্তি নিরাময়/ পূর্নবাসন কেন্দ্র(সকল) ও কালাই ডিগ্রি কলেজের সহযোগিতায় কলেজ হলরুমে এ মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মৌদুদ আলম সরকার এবং মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ।
সভাপতিত্ব করেন কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এবং সঞ্চালনায় ছিলেন জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর
স্নিগ্ধা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজ, জয়পুরহাট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান তালুকদার হিরোসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
সেমিনারে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট ক্ষতি, মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখা এবং মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রসাশনের যৌথ ভূমিকা প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।




