ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সম্মানিত পুলিশ সুপার, ময়মনসিংহের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল)-এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।
এ সময় থানার পুকুরের পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পোনা মাছের সুষ্ঠু বেড়ে ওঠা ও পুকুরের জীববৈচিত্র্য রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, “থানার পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে জলজ সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। পোনা মাছগুলো যেন নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। থানার পুকুরের মাছ ও জলজ পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগই পারে সুন্দর ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে।”



