জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (JnUPS)। দিবসটি উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ফটোগ্রাফিক সোসাইটির সদস্যদের উপস্থিতিতে বিশেষ ‘ফটোওয়াক’-এর উদ্বোধন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের ‘শুভেচ্ছা ফ্রেম’ উপহার দেওয়া হয় এবং কেক কাটার মাধ্যমে বিশেষ ফটোওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্‌দীন ও ট্রেজারার ড. সাবিনা শরমীন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. আশরাফুল আলম, সংগঠনের সভাপতি মো. ছোলায়মান খান, সাধারণ সম্পাদক অমৃতা সাহা প্রিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য।
আমন্ত্রিত অতিথিরা কেক কেটে বিশ্ব আলোকচিত্র দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় তারা তরুণ আলোকচিত্রীদের সৃজনশীল কাজের প্রশংসা করেন এবং আলোকচিত্রের মাধ্যমে সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার গুরুত্বের কথা বলেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নির্দেশনায় আলোকচিত্রীদের সমন্বয়ে বিশেষ ‘ফটোওয়াক’ শুরু হয়। ফটোওয়াকটি পুরান ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রার বৈচিত্র্যময় দৃশ্য ধারণের উদ্দেশ্যে যাত্রা করে।
ফটোওয়াকে অংশ নেওয়া আলোকচিত্রীরা পুরান ঢাকার ঐতিহ্য, স্থাপত্য, সংস্কৃতি ও মানুষের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। দিনব্যাপী এ ফটোওয়াক সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।
আয়োজকদের মতে, আলোকচিত্র শুধু দৃশ্য ধারণের মাধ্যম নয়; বরং সময়, ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রাকে সংরক্ষণেরও একটি শক্তিশালী মাধ্যম। বিশ্ব আলোকচিত্র দিবসের আয়োজনের মধ্য দিয়ে তরুণ আলোকচিত্রীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আলোকচর্চাকে আরও উৎসাহিত করাই তাদের অন্যতম উদ্দেশ্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top