চেয়ারের ক্ষমতা নয়, সেবাই যার ব্রত: ৯ নং ওয়ার্ডে পরিবর্তনের নতুন হাওয়া নিয়ে আসছেন মোঃ হিরান খলিফা

“নেতৃত্ব মানে ক্ষমতার অপব্যবহার নয়, বরং সততা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের দুয়ারে সেবা পৌঁছে দেওয়া”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ৬ নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন এলাকার তরুণ ও প্রগতিশীল মুখ মোঃ হিরান খলিফা।
​পুরোনো ধারা ভেঙে একটি আধুনিক, বৈষম্যহীন এবং আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছেন তিনি। তার নির্বাচনী প্রচারণায় মূল অঙ্গীকার হিসেবে রয়েছে—”পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকারে, পাশে থাকবে আপনারই সেবায়।”
​এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা চিরাচরিত নেতৃত্ব ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এখনই—এমনটাই বিশ্বাস করেন ভোটাররা। আর এই পরিবর্তনের বার্তা নিয়েই সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন মোঃ হিরান খলিফা।
​এ বিষয়ে প্রার্থী মোঃ হিরান খলিফা বলেন, “জনগণের মূল্যবান মতামত এবং সঠিক রায়ই হচ্ছে সঠিক নেতৃত্ব গড়ার মূল শক্তি। ক্ষমতার অপব্যবহারকে রুখে দিয়ে সাধারণ মানুষের না অধিকার ও প্রকৃত সেবা নিশ্চিত করতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।”
​একটি জবাবদিহিমূলক ও মডেল ওয়ার্ড গঠনে ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন চেয়েছেন এই প্রার্থী। এলাকার সচেতন মহলের মতে, সৎ ও প্রগতিশীল মানসিকতার এমন প্রার্থী ওয়ার্ডের চিত্র বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top