চর রাজিবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কুড়িগ্রামের চর রাজিবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায়  আয়োজিত এ অনুষ্ঠানে মাদক, চোরাচালান, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রৌমারী মো. রাসেল কবির।
রাজিবপুর  থানা ক্যাম্পাসে অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার আব্দুল লতিফ।
এ ছাড়া বক্তব্য দেন যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, ভূমিহীন নেতা আব্দুর রশিদ সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা মাদক ও চোরাচালান প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জুয়া, চুরি ও ডাকাতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top