গাজীপুরে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের কোপে প্রাণ গেল নিলয়ের!

গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধ ও জমি থেকে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় নিলয় সরকার (২৪) নামে এক যুবক নিহত
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার পাবুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিলয় সরকার উপজেলার পাবুর এলাকার বাসিন্দা এবং বলখেলা বাজারের ফার্মেসি ব্যবসায়ী মনির সরকারের ছেলে নিলয় সরকার।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে নিলয় সরকারের সঙ্গে তার চাচাতো ভাই রাসেল সরকারের বিরোধ চলে আসছিল। শনিবার জমি থেকে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নিলয় বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাসেল সরকার তার ওপর হামলা চালান। এ সময় নিলয় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, দুই চাচাতো ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয়কে কোপানোর পর ঘাতক রাসেল সরকার মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top