কেরানীগঞ্জে গ্যাস সংকটের প্রতিবাদে তিতাস গ্যাস অফিস ঘেরাও, বাবুবাজার ব্রিজের প্রধান সড়ক অবরোধ

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে অতিষ্ঠ এলাকাবাসী। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও এবং বাবুবাজার ব্রিজের প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন তিনটি ওয়ার্ডের বাসিন্দাসহ সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্যাসের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসেন। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, গত ২২ আগস্ট ২০২৬ তারিখে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পরতিন-চার দিন পর কিছু সময়ের জন্য গ্যাস এলেও পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হয়নি। বিশেষ করে শুভাঢ্যা ইউনিয়নের ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছেন। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন জীবনযাত্রায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবারগুলোকে।
এলাকাবাসীর দাবি, গ্যাস সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করেও তারা কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। ফলে বাধ্য হয়ে গ্যাস অফিস ঘেরাও এবং বাবুবাজার ব্রিজের প্রধান সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনকারীরা দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনাকার্যকর পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটাবে।
এখন এলাকাবাসীর একটাই দাবি—আর কোনো আশ্বাস নয়, দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top