কাহালু উপজেলা শ্রমিক দলের উদ্যোগে মরহুম আরিফুর ও সালাম সরদার এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত

শনিবার বাদ আছর উপজেলা  শ্রমিক দলের উদ্যোগে  শ্রমিক দলের  সাংগঠনিক সম্পাদক মরহুম  আরিফুর ইসলাম ও তাঁতী দলের সভাপতি মরহুম  ছালাম সরদারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ  ফাহিম আহমেদ সুমন, পৌর যুব দলের আহবায়ক মোঃ মিলন সরদার,  পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ জিল্লুর রহমান, পৌর তাঁতী দলের সভাপতি মোঃ সেলিম চৌধুরী,  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং   মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লি গণ সহ  প্রমুখ।  দোয়া মাহফিল পরিচালনা করেন ষ্টেশন জামেমসজিদের মোয়াজ্জেম মোঃ সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top