সোলাদানায় নির্বাচনী হাওয়া: হাফেজ আব্দুর সবুর সরদারকে মেম্বার হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ ‎পাশে থেকে সরকারি-বেসরকারি সহায়তা পৌঁছে দেওয়ায় ওয়ার্ডবাসীর আস্থা অর্জন করেছেন

ওয়ার্ডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও তরুণ ভোটার জানান, হাফেজ মোঃ আব্দুর সবুর সরদার একজন সৎ, ন্যায়পরায়ণ ও সদালাপী ব্যক্তিত্ব। সাধারণ মানুষের সুখে-দুঃখে সর্বদা তাকে পাশে পাওয়া যায়। কোনো অন্যায়ের সাথে আপস না করে নিরপেক্ষভাবে বিচার-সালিশ পরিচালনা করার কারণে এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য। তাই ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পূর্ণ করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইনশাআল্লাহ্ তাকে আবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করতে একমত হয়েছেন স্থানীয়রা।

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সোলাদানা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বইছে আগাম নির্বাচনি হাওয়া। ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের মুখে এখন ঘুরেফিরে একই দাবি-ইনশাআল্লাহ সাবেক সফল ইউপি সদস্য হাফেজ মোঃ আব্দুর সবুর সরদারকে পুনরায় প্রতিনিধি হিসেবে দেখতে চান তারা।

‎স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সাবেক মেম্বার হাফেজ মোঃ আব্দুর সবুর সরদার দায়িত্ব পালনকালে এলাকার রাস্তাঘাট সংস্কার, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে মহামারি বা দুর্যোগকালীন সময়ে তিনি সাধারণ মানুষের

‎এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হাফেজ মোঃ আব্দুর সবুর সরদার বলেন, “আমি সবসময় এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ৫নং ওয়ার্ডের মানুষ আমাকে যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। ওয়ার্ডবাসী যদি চান এবং আল্লাহ তায়ালা তৌফিক দেন, তবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি তাদের প্রত্যাশা পূরণে অংশ নেব এবং এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করব।”

‎আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৫নং ওয়ার্ডের মোড়ে মোড়ে, চা-দোকানে ও জনপদে হাফেজ মোঃ আব্দুর সবুর সরদারের প্রার্থিতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উৎসবমুখর পরিবেশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top