রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত লাসের এবার মিললো পরিচয়

রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে রাফসান বিন আবদুল্লাহ (১৮) নামের এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ, মঙ্গলবার সকাল ৯টার দিকে পুকুরের পানিতে লাশটি ভেসে ওঠে, পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়,
নগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, রাফসান নগরের হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকার মৃত জাকির ছেলে, সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি।
পুলিশের এই কর্মকর্তা জানান, রাফসান গত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল,
 সে নিয়মিত খেলাধুলা করত তবে সাঁতার জানত না ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
গাজীউর রহমান আরও জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তখন শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
 লাশে পচন ধরেছিল মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top