মান্দা থানার অভিযানে ৪০ (চল্লিশ) পিচ Tapentadol TabletsTablets সহ চার মাদক বিক্রেতা গ্রেফতার

মান্দা থানাধীন ০৮ নং কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামস্থ মান্দা উপজেলার মসজিদের দক্ষিণপাশে আমবাগানের মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য Tapentadol Tablets বিক্রয়ের প্রাক্কালে সেখানে উপস্থিত হয়ে আসামী ১। মোঃ মাহমুদুল হক (৪৫), পিতা- মোঃ এমদাদুল হক, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, সাং- বড়পই উপজেলা গেইট, ২। মোঃ সুজন হোসেন (২৭), পিতা- মৃত আইনুদ্দিন প্রাং, মাতা- মোছাঃ আছিয়া বেওয়া, সাং- চকরামাকান্ত পূর্বপাড়া, ৩। মোঃ আব্দুল হাকিম (২৪), পিতা- মোঃ তৌহিদুল ইসলাম, মাতা- মোছাঃ রেনুকা, সাং- বড়পই উত্তরপাড়া, ৪। মোঃ ইকবাল হোসেন (৩৫), পিতা- মোঃ খোয়াজ হোসেন, মাতা- মৃত আঞ্জুয়ারা, সাং- বড়পই উত্তরপাড়া, সকলের থানা-মান্দা, জেলা-নওগাঁদের গ্রেফতার করা হয়। এরা পরস্পর জোগসাজসে খুচরা মাদকদ্রব্য বিক্রি করে।
তাদের হেফাজত হতে ১। ৪০ (চল্লিশ) পিচ Tapentadol Tablets, ২। মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৩৬০০/-(তিন হাজার ছয়শত) টাকা ইং ০৯/১০/২০২৬ তারিখ রাত্রি ২০.৫০ ঘটিকার সময় উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top