মাগুরা জেলা শ্রীপুর উপজেলার শারদীয় দূর্গাপুজার পূজা মন্ডপ গুলো পরিদর্শন করলেন মাগুরা ১নং আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
পরিদর্শন কালে পূজামণ্ডপে আগত ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও আনসার সদস্যদের প্রস্তুত থাকার ওপর জোর দেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব এবং দ্রুত পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিতে বলেন।
পূজামণ্ডপের আশপাশে নজরদারি, গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখাকে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনায় রাখতে বলেন। একই সঙ্গে পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং প্রয়োজনীয় নজরদারির ব্যবস্থা রাখার বিষয়টি তুলে ধরা হয়।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার ওপরও গুরুত্বারোপ করা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, পূজা উদ্যাপন কমিটির সহযোগিতা এবং সর্বস্তরের মানুষের পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হচ্ছে।চলতি বছরে শ্রীপুরে ১৫৮ পূজা মন্ডপে পূজা উদযাপন পালিত হচ্ছে।
১৯ অক্টোবর সোমবার দিন ব্যাপী পূজা মন্ডপ পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন,শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃওলি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান,মোল্লা খলিলুর রহমান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রথীন্দ্র নাথ রায়,জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদিন, জেলা ছাত্রদলের সহ সভাপতি এস এম সোহাগ মাহমুদ, উপজলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।




