দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বনামধন্য ভাদুরিয়া স্কুল এ্যান্ড কলেজে
একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজের অডিটোরিয়ামে একাদশ শ্রেণির ২০২৬–২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভাদুরিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, সাবেক ইউপি চেয়ারম্যান মো আজিজুল হক খোকা,বিশিষ্ট ব্যবসায়ী মো.মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইকবাল হোসেন নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের মাদক,অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান। অত্র কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কলেজের প্রভাষক,
সহকারী অধ্যাপক,কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




