জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের তমেজুল ইসলাম নামে এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনকারী ঘটনা ঘটেছে।
১২ই সেপ্টেম্বর শনিবার পাঁচবিবি থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বালিঘাটা ইউনিয়নের আটুল বাবু পাড়া গ্রামের মৃত আব্দুর রউফ মন্ডলের ছেলে তমেজুল ইসলাম
( ৪০) ১১ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় নিজ বাড়ি থেকে বিরামপুর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করে, শশুর বাড়ি থেকে রাত ৯ টার পর পাঁচবিবি আটুল গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আনুমানিক রাত ১১টার পর বীরনগর পৌঁছালে
আগে থেকেই উৎ পেতে থাকা ছিনতাই কারি মোটরসাইকেলের গতিরোধ করে,
তমেজুল কে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশের আঁখের জমিতে ফেলে দিয়ে মোটরসাইকেল,, মোবাইল, সাথে থাকা টাকা পয়সা লুট করে নিয়ে যায়।
ঘটনাটি রাতে কেউ না জানলেও সকালে রাস্তা দিয়ে লোকজন যাওয়ার পথে মৃতদেহটি দেখতে পেয়ে সনাক্ত করে পরিবারকে খবর দেয়, পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে থানা পুলিশকে খবর দিলে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, লাশের খবর পেয়ে আমি নিজেই অফিসারদের সঙ্গে নিয়ে গঠনস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে, লাশ সনাক্ত করার ৩ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোটরসাইকেল টি উদ্ধার করা সম্ভব হয়েছে,
তবে এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি, আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে, এই হত্যাকারীদের খুব শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।




