নানা আয়োজনে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উৎযাপন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় বি আরটি এ  সার্কেলের আয়োজনে, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে পঞ্চগড় জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চগড় বিআরটি এর মটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক, পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: মোতাহার আলী, পঞ্চগড় ট্রাফিক পুলিশের টি আই মো: বেলাল হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ প্রমুখ।
এসময় সরকারী- বেসরকারী কর্মকর্তা- কর্মচারী,বিআরটি এর কর্মকর্তা-কর্মচারী, মটর পরিবহন শ্রমিক, পিটিআই এর শিক্ষার্থী ও  গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top