ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা স্মারকের মাধ্যমে বিদ্যালয়টির এডহক ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়। বোর্ডের অনুমোদন অনুযায়ী, কমিটিটি পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আব্দুল মান্নান মিয়া। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন ইকবাল হোসেন এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোঃ ওবায়দুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
বোর্ডের নথিতে উল্লেখ রয়েছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিধান অনুযায়ী এডহক কমিটিটি অনুমোদন করা হয়েছে।
এদিকে, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আব্দুল মান্নান মিয়া আব্বাসের দায়িত্ব পাওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নবনিযুক্ত সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে তিনি দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করবেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এডহক কমিটির মাধ্যমে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।




