টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রী কর্তৃক প্রতারণার শিকার হয়েছেন পুলিশের উপ পরিদর্শক (এস,আই) মনোয়ার হোসেন ।বিয়ের ১২ দিনের মাথায় স্বর্নালংকার ও নগদ অর্থ নিয়ে উধাও হয়েছেন স্বামীর ঘর ছেড়ে। ঘটনাটি উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া গ্রামের।জানা যায় নান্দুরিয়া গ্রামের তোফাজ্জল মল্লিক এর মেয়ে তাহমিনা আক্তার। প্রেমের ফাঁদে ফেলে প্রতিবেশী তাহমিনা সূক্ষ্ম পরিকল্পনায় আব্দুর রশিদ মল্লিকের ছেলে পুলিশের এসআই মনোয়ার হোসেন মল্লিককে। তার কর্মস্থল গাজীপুর জেলার কাপাসিয়া থানায়। সেখানে ৯ সেপ্টেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।১১ দিন সংসার করার পর তাহমিনা মনোয়ারের দেওয়া ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বাসা থেকে উধাও হয়ে যায়।পুলিশ কর্মকর্তা মনোয়ার হোসেন জানায়,প্রতারনা মানসিকতায় সূক্ষ্ম পরিকল্পিতভাবে প্রেমের অভিনয় করে তাহমিনা আমার সঙ্গে । পরে আমাকে বিবাহবন্ধনে আবদ্ধ করতে বাধ্য করে। এই বছরের ৯ সেপ্টেম্বর আমরা এক লক্ষ টাকা দেনমোহর মূল্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। মাত্র ১১ দিন সংসার করার পর ২১ সেপ্টেম্বর আমি কর্মস্থলে চলে গেলে বাসা থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও আমার গ্রামের বাড়ি থেকে জমি বিক্রি করে বাসায় গচ্ছিত রাখা ১৫ লক্ষ টাকা নিয়ে আমার স্ত্রী পালিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে জামালপুরের মাদারগঞ্জ এলাকায় চলে গেছে।বিষয়টি আমার শ্বশুর তোফাজ্জল মল্লিক কে অবহিত করেও কোন সহযোগিতা পাইনি। তারা জানায়,তাহমিনাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত হতে তাহমিনার পিত্রালয়ে গেলে তার পিতা ও বোন জানান তাহমিনা কে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে। ডিভোর্স ছাড়া কিভাবে বিয়ে দিলেন এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হন নি তাহমিনার পরিবার।
জনপ্রিয় খবর
ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ
October 28, 2026
তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
October 28, 2026
বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
October 28, 2026
ময়মনসিংহে বিআরটিএ’র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নানা আয়োজনে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উৎযাপন
October 28, 2026
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে

কৃষিপণ্যের লাভজনক দাম ও ভর্তুকির দাবিতে ক্ষেতলালে কৃষক সমাবেশ ও বিক্ষোভ
October 28, 2026
কৃষকদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিতকরণ এবং কৃষি উপকরণে পর্যাপ্ত

রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
October 28, 2026
রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ আহত ১৮
October 28, 2026
রংপুরের মিঠাপুকুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে ঢাকা

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ
October 28, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার রেশ কাটতে না