মাগুরা ০৪ নভেম্বর ডাকাতি করা স্বর্ণের বার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয় মাগুরার যুবদল নেতা শাকের হোসেন।
বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইন্স সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
পুলিশ জানায়, গত 6 অক্টোবর মাগুরার রামনগরে এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ১৫০ ভরি স্বর্ণ লুট করে। ডাকাতিতে অংশ নেয় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মারুফ ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সাকেরসহ ১২ থেকে ১৫ জনের একটি দল। এই লুট করা স্বর্ণ নিয়ে বিরোধ হয় মারুফের সাথে সাকেরের। এরই জের ধরে ২৭ অক্টোবর ভোরে ভাড়াটিয়া খুনি দিয়ে গুলি করে হত্যা করা হয় সাকের কে। এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে এখন পর্যন্ত ২ টি মামলায় মোট ১১ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ। হত্যাকারীসহ বাকি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার।
সট-
মোল্লা আজাদ হোসেন
পুলিশ সুপার, মাগুরা




