ঝালকাঠিতে শতবর্ষের ঐতিহ্যের কালীবাড়ীর নাট মন্দির দখলমুক্ত

৫৪ বছর পর অবশেষে ঝালকাঠির ঐতিহাসিক শ্রী শ্রী কালী মন্দিরের নাট মন্দিরটি দখলমুক্ত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে  রবিবার (৪ অক্টোবর) এ নাট মন্দিরটি অবমুক্ত করা হয়।
​শ্রী শ্রী রক্তকমলেশ্বর শিবঠাকুর ও অপরাপর দেবদেবীর মন্দির কেন্দ্রীয় কালীবাড়ী এবং ভূকৈলাশ দেবোত্তর এস্টেট সম্পত্তি রক্ষা-বেক্ষণ পরিচালনা কমিটির প্যাডে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝালকাঠির গণমানুষের নেতা, প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্যসহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার মহোদয়ের নির্দেশ এবং ঝালকাঠির সুযোগ্য জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন মহোদয়ের ও জেলা পরিষদ ও জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এ্যাড. মো: শাহাদাৎ হোসেনের সহযোগিতায় শতবর্ষের ঐতিহ্যের কালীবাড়ীর নাট মন্দিরটি দখলমুক্ত করা হয়।
​এ বিষয়ে মন্দির কমিটি ও জেলার হিন্দু সমাজের পক্ষ থেকে বলা হয়, “আমরা কৃতজ্ঞচিত্তে মান্যবর ড. জিয়াউদ্দিন হায়দার মহোদয় এবং জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে অসাম্প্রদায়িক ঝালকাঠির মুসলিম সমাজ যারা প্রথম থেকেই কালীবাড়ীর নাটমন্দির দখলমুক্ত করতে নানাভাবে সহযোগিতা করে আসছেন তাদের কাছেও কৃতজ্ঞ। পাশাপাশি জাতি-ধর্ম নির্বিশেষে শারদীয় দুর্গোৎসবে সবাইকে ঝালকাঠি শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে বিনীত আমন্ত্রণ জানানো যাচ্ছে।'”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top