চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম

বরিশাল সদর উপজেলার ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের নয়ানী এলাকার চৌমুখী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নুর উদ্দিন নিরব বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম’ শিরোনামের সংবাদের তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) এক প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদের বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, “আমার মাদ্রাসার পাশেই আরেকটি মাদ্রাসা রয়েছে। সেখানে শিক্ষার্থীসংকটের কারণে তাদের  মাদ্রাসা বন্ধের পথে প্রায়। তাই ওই প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধ তৈরি হয়েছে বলে আমি মনে করি। আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালিয়ে আমাকে সরিয়ে দিতে পারলে আমার মাদ্রাসাটিও বন্ধ হয়ে যাবে—এমন নষ্ট চিন্তাভাবনা থেকেই আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে আমার ধারণা।”
 যথাযথভাবে উপস্থাপন করা প্রয়োজন। তিনি প্রকাশিত সংবাদের বিষয়বস্তু নিয়ে তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ বিষয়ে তাঁর বক্তব্য ও অবস্থান বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা যাচাই করে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই তাঁর বক্তব্য বিবেচনায় নিয়ে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানান তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top