কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গামন্দির প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ,পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, ছিনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব শাহিন পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
কুড়িগ্রামের বৈদ্যের বাজার হরিবাসর দুর্গামন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে এ শাড়ি বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top