ময়মনসিংহে পুলিশ সুপারের হাতে র্যাংক ব্যাজ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামের কৃতী সন্তান মোঃ সাইফুল হক এসআই (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই পদোন্নতিতে নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ময়মনসিংহের পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত ইন্সপেক্টর মোঃ সাইফুল হককে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে নতুন পদে সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ আল-মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও আরও-১ মোঃ আশরাফুল করিম।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামের সন্তান মোঃ সাইফুল হকের এই পদোন্নতি তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাঁর এ সাফল্যে এলাকার মানুষের মধ্যে গর্ব ও আনন্দের অনুভূতি বিরাজ করছে। নতুন দায়িত্বে তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষীদের।




