ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে দলীয় সমর্থনের প্রত্যাশায় যুবদল নেতা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ। আগামী নির্বাচনে দলীয় সমর্থন ও মূল্যায়ন প্রত্যাশা করছেন তিনি।

 

বাবুল আহমদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তী সময়ে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নেননি।

 

নিজের রাজনৈতিক অবস্থান ও আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে বাবুল আহমদ বলেন, “আমি দলের দুঃসময়ে দলের সঙ্গে ছিলাম। ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলাম। পরবর্তী নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করায় আমি নির্বাচনে যাইনি। আমি চাই, দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবে।”

 

তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁর ত্যাগ, রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top