নড়াইলে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

নড়াইল সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় তপন রায় (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের যশোর- নড়াইল মহাসড়কের চাঁচড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তপন রায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কিসমতমাহমুদপুর গ্রাম থেকে নিজ ভ্যানটি নিয়ে বের হয়ে নড়াইলের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় ধান নিতে এসেছিলেন তপন রায়। পরে ভ্যানটি গ্রামের রাস্তা দিয়ে যশোর- নড়াইল মহাসড়কে ওঠায় সময় যশোর থেকে দ্রুত গতিতে একটি ট্রাক এসে ভ্যানটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top