খুলনা রেঞ্জের ডিআইজি শেখ জয়নুদ্দিন (Shaikh Joynuddin) নড়াইলের লোহাগড়া থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের কার্যক্রম এবং জননিরাপত্তার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
বৃহস্পতিবার [২৬-১১-২৬] তিনি লোহাগড়া থানা পরিদর্শনে গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামসহ পুলিশের সদস্যরা তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে ডিআইজি থানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি শেখ জয়নুদ্দিন। উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং থানার পুলিশ কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শন শেষে ডিআইজি শেখ জয়নুদ্দিন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।



