জয়পুরহাটের কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মনিরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফয়সাল আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, যুবদল নেতা রাসেল তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতাসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ এস এম শওগত।
আলোচনায় সভায় বক্তরা বলেন, সমাজ ও অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান ব্যাপক ও বহুমুখী। এদেশের কৃষি খাত মুলত মিশ্র পদ্ধতি যেখানে কৃষকরা শষ্য চাষের পাশাপাশি গবাদি পশু-পাখি পালন করে থাকেন। জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রাণিসস্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণী প্রদর্শনীর সকল স্টল পরিদর্শন করেন। এবং খামারের মাঝে পুরস্কার বিতরণ করেন।




