খুলনার কয়রায় অভিযান চালিয়ে ৭৯ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার ৪নং কয়রা গ্রামের আবু মুসা সানার ছেলে মো. আলামিন হোসেন (২০) এবং একই গ্রামের আ. আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ৪নং কয়রা গ্রামের বাবুর ছেলে বাপ্পি (২০) ও লুৎফর রহমানের ছেলে তৈয়বুর (২০) এবং আরও অজ্ঞাতনামা ৪-৫ জন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে কয়রা থানার এসআই (নিঃ) মো. সোহাইলের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত রাত্রীকালীন জরুরি ডিউটি করছিল। রাত ৯টা ৫৫ মিনিটের দিকে দেউলিয়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়রা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৪নং কয়রা গ্রামস্থ মজিদ সানার বাড়ির সামনে সরকারি পিচের রাস্তার ওপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আলামিন হোসেন ও আহসানুল্লাহকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালিয়ে দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৭৯ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৭.৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৩ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের পাশাপাশি পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
কয়রায় ৭৯ পিস ইয়াবাসহ আটক ২, পলাতক আরও কয়েকজন
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
শৈলকুপায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন
November 26, 2026
কেশবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
November 26, 2026
লোহাগড়া থানা পরিদর্শনে খুলনা রেঞ্জের ডিআইজি
November 26, 2026
ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
November 26, 2026
মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না: মাহদী আমিন
November 26, 2026
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ার জ্বালিয়ে আগুন
November 26, 2026
নাগেশ্বরীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা
November 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নড়াইলে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত
November 26, 2026
নড়াইল সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় তপন রায় (৫০) নামে এক

শৈলকুপায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন
November 26, 2026
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর বাজারে মিথ্যা মামলা, হয়রানি, বাড়িঘর

কেশবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
November 26, 2026
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে

লোহাগড়া থানা পরিদর্শনে খুলনা রেঞ্জের ডিআইজি
November 26, 2026
খুলনা রেঞ্জের ডিআইজি শেখ জয়নুদ্দিন (Shaikh Joynuddin) নড়াইলের লোহাগড়া থানা

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
November 26, 2026
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং