পুঠিয়ায় আমন ধানসংগ্রহ কার্যক্রম২০২৬- ২৭ মৌসুমের উদ্বোধন করেন মাননীয় এমপি অধ্যাপক নজরুল ইসলাম

পুঠিয়া উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২৬–২৭ মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
এ সময় তিনি বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও স্বনির্ভরতা অর্জনের জন্য সরকারি উদ্যোগে আমন ধান সংগ্রহ ও যথাযথভাবে সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
২০২৬–২৭ মৌসুমে পুঠিয়া উপজেলায় আমন ধান সংগ্রহের বরাদ্দকৃত লক্ষ্যমাত্রা ৪৬৪ মেট্রিক টন। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে এ লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা, সরকারি খাদ্যশস্য মজুত বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top