নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের পরিকোট দক্ষিণ পশ্চিম পাড়ার বলুমুন্সি বাড়িতে ছেলের বিয়ের আগের রাতে বাবার মৃত্যুতে আনন্দের পরিবর্তে নেমে এসেছে শোকের ছায়া।
মৃত শাহ আলম (৫৩), এলাকায় শাহ আলম কন্ট্রাক্টর নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ পাঁচ বছর পর মাত্র দুই দিন আগে প্রবাস থেকে বাড়ি ফিরেছেন তাঁর বড় ছেলে। বুধবার ছেলের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু ছেলেকে বরবেশে দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন বাবা।
এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




