কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

​‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
​রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহরের কালিবাড়ি মোড় সংলগ্ন নজরুল চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরিফুল আলম, কিশোরগঞ্জ সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল করিম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা প্রমুখ। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​বক্তারা দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে যুবসমাজকে কেবল চাকরির পেছনে না ছুটে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
​অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ১ লাখ ৫০ হাজার টাকার দুটি ঋণের চেক এবং সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। পরিশেষে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসের প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top