তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 সিরাজগঞ্জের তাড়াশে  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তাড়াশ পৌরসভা মেয়র পদপ্রার্থী রাজিব আহমেদ মাসুমের আয়োজনে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার দুপুরে তাড়াশ পৌরসভার চক্ষু হাসপাতাল সংলগ্ন বরইতোলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে রাজীব আহমেদ মাসুম বলেন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার এ ক্ষুদ্র আয়োজন। আমি দলকে ভালোবাসি দেশকে ভালবাসি। সর্বেপরি তাড়াশ বাসীর কল্যাণে কাজ করে যেতে চাই।  আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাল্লাহ। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং যুব সমাবেশ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার  ৮টি ইউনিয়ন ও  পৌরসভার  বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও  ঔষধি বৃক্ষরোপন করা হয়। এরপর দুপুরে বরই তলায় এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।  বাদ  জোহর দেশ  ও জাতি,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top