বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে মারগগাস মসজিদ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়ন থেকে প্রায় চার হাজার নেতাকর্মী অংশ নেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক জহিরুল হক জহির, সদস্যসচিব সোলায়মান হক ও যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম রতনের নেতৃত্বে যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম কেরন, উপজেলা বিএনপির সহসভাপতি ও ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম আলমগীর,যুগ্ন সাধারণ সম্পাদক এইস আর নাজিম সহ বিএনপি এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।




