হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি করা হয়,র্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে এসে এক আলোচনা ও স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রশাসক আল মামুন মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ার নিয়ম কানুন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।




