দলীয় সমর্থন নিয়ে ইউপি চেয়ারম্যান পদে ভোটের মাঠে লড়াইয়ের ইচ্ছে তাহ্সীন মাস্টারের

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১ নং চৈত্রকোল ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবার জন্য ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন মো. তাহ্সীন মাস্টার। ইউনিয়ন বিএনপি সভাপতি ও স্কুল শিক্ষক জলাইডাঙ্গা গ্রামের তাহ্সীন মাস্টার জানালেন,
” আমি জাতীয়তাবাদী দল বিএনপি’র তৃণমূল রাজনীতিতে আস্থা ও বিশ্বাস করি। দল আমাকে মূল্যায়ণ করে দলীয় সমর্থন দিলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে লড়তে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। আমার দৃঢ় বিশ্বাস,দল আমাকেই সমর্থন দেবে।”

চৈত্রকোল ইউনিয়নের জলাইডাঙ্গা গ্রামের আবু জাফর মো. জাকারিয়া’র ছয় সন্তানের মধ্যে চতুর্থ সন্তান তাহসীন মাস্টার। মাতা- মোছা. আয়শা বেগম একজন গৃহীনি। পার্শ্ববর্তী উপজেলা মিঠাপুকুরের সাতআনী রাঘবেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাহ্সীন এ প্রতিবেদককে জানান, “১ নং চৈত্রকোল ইউনিয়নটি একটি অবহেলিত ইউনিয়ন। বর্তমানে মাদকে ছেয়ে গেছে ইউনিয়নটি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে,জিরো টলারেন্স নীতি অবলম্বন করে প্রথমেই মাদক নির্মূল করতে চাই।” ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক তাহ্সীন।বড় ছেলে তানকিবুন আদিব নবম শ্রেণীতে পড়ে। ছোট মেয়ে আফিয়া নুহাশ তৃতীয় শ্রেণীর ছাত্রী।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনূপ্রাণীত হয়ে আমি বিএনপি’র মূল ধারার রাজনীতি করতে গিয়ে অনেক মামলা-হামলার শিকার হয়ে দুইবার জেল খেটেছি তিন/চার মাস জেলে ছিলাম। সকল প্রকার দূর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার ইচ্ছে রয়েছে আমার। ইউনিয়নবাসীর নাগরিক সুবিধাগুলি তাঁদের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top