টাঙ্গাইলে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে জোরপূর্বক অন্যএ বিয়ে মামলায় দ্বিতীয় স্বামী গ্রেফতার

টাঙ্গাইলের দেলদুয়ারে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় দ্বিতীয় স্বামীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান-১৪। জানাযায়, এবছরের ৯ ই সেপ্টেম্বর   উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া গ্রামের তোফাজ্জল মল্লিকের মেয়ে তাহমিনার বিয়ে হয় প্রতিবেশি মৃত আব্দুর রশিদ মল্লিকের ছেলে বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ মনোয়ার হোসেন মল্লিকের সাথে। বিয়ের স্ব-স্ত্রীক মনোয়ার হোসেন মল্লিক গাজীপুরের শ্রীপুর এলাকায় বসবাস করতে থাকেন।এই বিয়েতে পরিবারের অমত থাকায়  ২১ সেপ্টেম্বর  স্বামী কর্মস্থলে দায়িত্বরত থাকায় বাসা থেকে তাহমিনার বোন এবং বোন জামাই ট্রাফিক পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম কাউসার কৌশলে তাহমিনাকে বাসা থেকে বের করে নিয়ে  জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বজলুর রশিদ বাবলুর ছেলে সিদরাতুল  মুনতাহা স্মরনের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেন। এ ঘটনায় স্বামী পুলিশ কর্মকর্তা মনোয়ার হোসেন মল্লিক গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৩ অক্টোবর মামলা দায়ের করেন মামলা নং ৪১।ঐ মামলায় ১৫ অক্টোবর রাতে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান জামালপুর-১৪  ২য় স্বামী সিদরাতুল মুনতাহা কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গাজীপুরের শ্রীপুর থানায় প্রেরণ করে।
‎প্রথম স্বামী পুলিশের উপ-পরিদর্শক মনোয়ার হোসেন মল্লিক বলেন,আমার স্ত্রী তাহমিনাকে বোন এবং বোন জামাই ভয় ভীতি দেখিয়ে জোর পূর্ব শরিয়া আইন অমান্য করে বিয়ে দেন। আমি আমরা স্ত্রীকে ফেরত চাই। সেই সাথে মামলার অপর আসামি ট্রাফিক পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম কাউসারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি করছি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top